এ ঘটনায় প্রতিকার চেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এলাকাবাসীর পক্ষে পরপর দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অপু সিকদার নামের এক ব্যবসায়ী।
অপু সিকদার অভিযোগ করে বলেন, আমি সরকারি গাছ কাটা ও ঘর নির্মাণের সময় বাধা দিলে আমাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। প্রতিনিয়ত আমাকে দোকানের সামনে এসে তারা নানা ধরণের হুমকি প্রদান করেন।
স্থানীয় এলাকাবাসীর দাবি, সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমরা ইতোমধ্যে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়েছি এবং সত্যতা যাচাই করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি জমিতে গড়ে ওঠা এসব অবৈধ ঘর উচ্ছেদ করা হবে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো জামায়াত
দুবাই থেকে সকালে দেশে ফিরে বিকেলে মৃত্যু
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পৃথক ঝটিকা মিছিল, আটক ১৮