এ সময় মিছিলকারীরা সঙ্গে থাকা দেশীয় অস্ত্র ফেলে চলে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
এ মামলায় আসামি হওয়া ছাত্রদল নেতা মো. নাঈম বলেন, ‘দীর্ঘ আট বছর ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। এর আগে হাসিনা সরকার পতনের পর আমাকে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে। এখন আবার এই মামলায় আসামি করা হলো। বারবার আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কারও সঙ্গে আমার শত্রুতা নেই। মামলার বাদীর সঙ্গেও আমার পূর্বপরিচয় বা শত্রুতা নেই।’
তবে মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন মুঠোফোনে বলেন, ‘তাকে সদস্য করেছে। সে আগে ছাত্রলীগ করতো, সব আমাদের কাছে ডকুমেন্টে আছে।’
৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাঁখা ছাত্রদলের সভাপতি মো. নাঈম হোসেন বলেন, ‘চার বছর ধরে আমাদের এই কমিটি। নাঈম ছেলেটি আমাদের দুঃসময় থেকে রাজনীতিতে জড়িত। তিনি একজন ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা।’
অন্যদিকে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন , রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের কারণে একজন ত্যাগী ছাত্রদল নেতাকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ও তাঁর পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মামলার বাদী নিজেও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই সংগঠনে ছিলেন। সেই বিষয়টি আড়াল করতে এবং নিজেদের অবস্থান জাহির করতে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা করেছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা ছাত্রদলের এই নেতা।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল