শেখ হাসিনার লাশ ও এদেশে আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ও এনসিপি নেত্রী মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমপি ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জানিয়ে এমন মন্তব্য করেন মাহমুদা মিতু।
পোস্টের শুরুতেই তিনি জানান, ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।
ক্ষোভ ঝেরে মাহমুদা মিতু বলেন, কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশ ও এদেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরপির জন্য রেডি হ।
পোস্টের শেষে মাহমুদা মিতু বলেন, বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।
উল্লেখ্য, এর আগে বুধবার দিবাগত রাতে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতে নিজের ফেসবুক এক স্ট্যাটাসে নুসরাত নিজেই এমন তথ্য জানান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় বিএনপির ৪ নেতাকর্মী আহত
সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ: মীর হেলাল