প্রথম সমাচার ডেস্ক:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাল রঙের বোমা সদৃশ বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তুটি দেখতে অনেকটা বোমার মতো হওয়ায় মুহূর্তের মধ্যেই আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোমা সদৃশ বস্তুটি দেখতে ফুটপাতে ভিড় করেন উৎসুক জনতা।
আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, বাইরে একটি লাল বাটি রাখা আছে। বাটিটির ওপর লেখা রয়েছে ‘সতর্কবার্তা—বিস্ফোরণ’। আর বিস্ফোরণ শব্দের নিচে লেখা রয়েছে ‘এমকে ডট’।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর শুনেছেন। এ বিষয়ে তাঁরা বিশেষজ্ঞ না হওয়ায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

নীলফামারীতে গোয়ালঘরের দেয়াল ভেঙে চার বিদেশি জাতের গরু চুরি
ইউরোপে পাঠানোর কথা বলে শ্রীলঙ্কায় নিয়ে বাংলাদেশিদের ফেলে রাখার অভিযোগ
রাকসুর দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আম্মারের