প্রথম সমাচার ডেস্ক:
নেত্রকোনায় সাবেক সংসদ সদস্যের স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় গত ৪৮ ঘণ্টায় জেলার ছয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, থানা এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা হাবিবা রহমান খানের স্বামী এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আসকার খান পাঠান সেন্টুসহ দলটির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
মদন থানার ওসি সালাহ উদ্দিন করিম জানান, মদন উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহসভাপতি আবুল বাশার খান এখলাছকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন জানান, অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমীনসহ দলটির দুই নেতাকে এবং কলমাকান্দা থানা এলাকা থেকে রংছাতি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মীর আইয়ুব নবীকে গ্রেপ্তার করেছে।
অন্যদিক কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং দুর্গাপুরে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

উত্তরায় সিগন্যাল দিতে গিয়ে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত
রাবিতে প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ, ফোনে ছাত্রলীগ সভাপতির ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি
মেহেরপুরের গাংনীতে লকডাউন কর্মসূচির সমর্থনে আ.লীগের বিক্ষোভ, সড়কে আগুন