প্রথম সমাচার ডেস্ক:
নীলফামারীর ডোমারে ভোরে গোয়ালঘরের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরু চারটির আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনায় ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গরুর মালিক।
চুরি হওয়া গরুর মালিক জাকারিয়া হোসেন ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে। গরুগুলো হারিয়ে তিনি এখন দিশাহারা।
জাকারিয়া জানান, ঘরের দেয়াল ভেঙে গরু চুরি করে নিয়ে গেল অথচ আমরা টেরই পেলাম না! অথচ প্রতিদিন গরু একটু নড়াচড়া করলেই আমাদের ঘুম ভেঙে যায়। বিক্রির উদ্দেশ্যে বেশ কিছুদিন ধরে গরুগুলোর বিশেষ যত্ন নিচ্ছিলাম। নিজের শেষ সম্বল দিয়ে গরুগুলো কিনেছিলাম এবং এগুলো এলাকার সবচেয়ে বড় গরু ছিল। চারটি গরুই বিদেশি জাতের, যার দাম ৪ লাখ টাকার বেশি। এর আগে ২০-২৫ দিন আগেও গোয়ালঘরের তালা কেটেছিল চোরেরা। সেবার আমরা টের পাওয়ায় তারা পালিয়ে যায়।
জাকারিয়ার স্ত্রী সাথী বলেন, আমাদের এলাকায় এগুলোর মতো বড় গরু আর কারও ছিল না। প্রতিটি গরু প্রতিদিন ৭ লিটারের বেশি দুধ দিত। দুধ বিক্রির টাকা দিয়েই আমাদের সংসার ও বাচ্চাদের পড়াশোনার খরচ চলত। এখন কীভাবে এই খরচ চালাব।
লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

সৌদি বিমানবন্দরে হামলায় ১৯৮টি ফ্লাইট বাতিল
উত্তরায় সিগন্যাল দিতে গিয়ে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত
রাবিতে প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ, ফোনে ছাত্রলীগ সভাপতির ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি