প্রথম সমাচার ডেস্ক:
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৯৮টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ২৭৯ যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট মিলিয়ে ১৯৮টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে ২৩ হাজার ৩৭৯ জন যাত্রীর যাত্রা বাতিল হয়েছে।
স্কোয়াড্রন লিডার সাকিব বলেন, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৭টি ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট এবং রিয়াদ এয়ারওয়েজের ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট, সালাম এয়ারের ৭টি ফ্লাইট, ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের ৯টি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজানপুরের মো. শাহেদ আহমেদ ও কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুইজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ছাড়া বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন
উত্তরায় সিগন্যাল দিতে গিয়ে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত
রাবিতে প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ, ফোনে ছাত্রলীগ সভাপতির ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি