প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর উত্তরায় বাস থামানোর সিগন্যাল দিতে গিয়ে ধাক্কায় লেগে ফসিয়ার রহমান ওরফে হাসান মোল্লা (৪২) নামের এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার জসিমউদ্দিন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসান মোল্লা মাগুরা জেলার শালিখা থানাধীন বয়রা গ্রামের সফদুর মোল্লার ছেলে৷ বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১ নম্বরের ই-ব্লকে পরিবার নিয়ে থাকতেন।
নিহতের ছেলে মোহাম্মদ অনিক বলেন, ‘আমার বাবা সিপিবি পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বাসটি ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর রুটে চলাচল করে। উত্তরার জসিমউদ্দিনে দুপুরে আমার বাবা ওই বাসটি থামানোর জন্য সিগন্যাল দেয়। পরে ওই বাসের চালক নিয়ন্ত্রণ করতে না পারলে ধাক্কা দেয়। এতে বাবা রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর এশিয়া পোস্টকে বলেন, ‘জসিমউদ্দিন এলাকায় সিপিবি পরিবহণের একটি বাসের ধাক্কায় একজন মারা গেছেন। তিনি আমাদের এক অতিরিক্ত পুলিশ সুপার স্যারের আপন মামা।’
মোহাম্মদ খালিদ মুনসুর আরও বলেন, ‘এ ঘটনায় আমরা নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট করেছি। আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। তবে নিহতের স্বজনরা কোনো মামলা করবে না বলে জানিয়েছেন।’

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন
সৌদি বিমানবন্দরে হামলায় ১৯৮টি ফ্লাইট বাতিল
রাবিতে প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ, ফোনে ছাত্রলীগ সভাপতির ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি