প্রথম সমাচার ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেইন গেটের দায়িত্বরত পুলিশ ফোন দিয়ে জানায় দুটি ককটেল পাওয়া গেছে। একটি বিস্ফোরিত হয়েছে, আরেকটি অবিস্ফোরিত। এ ঘটনার পরপরই ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফোন করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দেয়। পতিত ফ্যাসিস্টরা ভীতিকর পরিবেশ তৈরি করতে এ ঘটনা ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল নজরে আসার পরপরই আশপাশের সবাই সতর্ক হয়ে যান। রাস্তাটিতে চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।
কাজলা ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ জানান, আমরা শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। একটি বিস্ফোরণ হয়েছে, আরেকটি অক্ষত পড়ে আছে। আমাদের বিশেষজ্ঞ টিম আসলে এটি উদ্ধার করা হবে।

হাসিনার বাংলাদেশে ফিরে আসার সাহস নেই: আখতার হোসেন
সৌদি বিমানবন্দরে হামলায় ১৯৮টি ফ্লাইট বাতিল
উত্তরায় সিগন্যাল দিতে গিয়ে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত