রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

খেতে গিয়ে চুরি হলো পুলিশের গাড়ি, এসআইসহ বরখাস্ত ৪

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

সরকারি গাড়ি অরক্ষিত রেখে একসঙ্গে দুপুরের খাবার খেতে যাওয়ায় গাড়ি চুরি হওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ রোববার (২২ নভেম্বর) এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা।

এ বিষয়ে সিএমপির জনসংযোগ কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

গত ১৮ নভেম্বর দুপুরে হালিশহরে জেলা পুলিশ লাইনসের পুনাক ক্যান্টিনের সামনে থেকে পুলিশ ভ্যানটি চুরি হয়। পরে অভিযান চালিয়ে চুরি যাওয়ার প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। এদিকে উদ্ধারের পর ভ্যানটি আবারও হালিশহর থানার দায়িত্ব পালনে ব্যবহৃত হচ্ছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com