প্রথম সমাচার ডেস্ক:
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কলেজের মূল ফটকের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রদলের এক নেতা ও একজন খণ্ডকালীন কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি পদে স্থায়ীভাবে কাজ করেন বলে জানা গেছে।
আজ রোববার বিকাল ৫টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিমন আলী ও কলেজের মালি জাহাঙ্গীর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র্যাবের বিশেষ বাহিনীর সদস্যরা সড়ক ফাঁকা রাখার কথা জানায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কবি নজরুল কলেজের শিক্ষার্থী মো. আসাদ বলেন, ‘ঘটনার সময় আমরা এখানেই ছিলাম। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকেও আসতে পারে, আবার আমাদের কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। ঘটনার সময় আমরা কিছুই বুঝতে পারিনি।’
কবি নজরুল কলেজের আরেক শিক্ষার্থী শরীফ হোসেন নামের বলেন, ককটেল বিস্ফোরণের সময় আমি পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন আমাদের কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ানো। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম, কোনও গাড়ির চাকা ফেটে গেছে। কিন্তু দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। তখন জানতে পারি, আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, আমরা এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।
সূত্র: মূল প্রতিবেদন

মেয়াদোত্তীর্ণ কাঁচামালে প্রসাধনী তৈরি বায়োজিনের কারখানাকে ২ লাখ টাকা জরিমানা
জাল সনদে চাকরিতে ঢুকে নজরুল এখন ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ
সার্বিয়ায় কর্মী পাঠানোর ছাড়পত্রে বিএমইটির তাজিম-উর-রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ