প্রথম সমাচার ডেস্ক:
লক্ষ্মীপুরের রায়পুর-মীরগঞ্জ সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুজন ছিল, তারা পালিয়ে গেছে।
সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে ঘটনাটি ঘটেছে।
আটক ইমন হোসেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুদুয়া গ্রামের খোকা আমিনের ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, গভীর রাতে তিনজন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকের সামনে গিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরেকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন বলে ফুটেজে দেখা যায়।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, গ্রামীর ব্যাংকের গেইটে অগ্নিসংযোগের ঘটনায় রাতে একজনকে আটক করা হয়। ঘটনাটি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন