প্রথম সমাচার ডেস্ক:
গাজীপুরের শ্রীপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের প্রাইভেটকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জয়না বাজার এলাকায় সৌখিন পরিবহনের একটি বাস সংসদ সদস্যের গাড়িতে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আবু সাইদ জানান, ঢাকা-ময়মনসিংহ সাংবাদিক সমিতির সম্মেলনে যোগ দিতে তারা ময়মনসিংহ থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে জয়না বাজার এলাকায় সৌখিন পরিবহনের একটি বাস তাদের গাড়িতে ধাক্কা দেয়। তবে সংসদ সদস্য সুস্থ আছেন।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, সৌখিন ও রফরফ পরিবহনের দুটি বাসের মধ্যে আগে যাওয়ার প্রতিযোগিতা চলছিল। এ সময় সৌখিন পরিবহনের বাসটি সংসদ সদস্যের প্রাইভেটকারে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে। পরে অন্য একটি যাত্রীবাহী বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন সংসদ সদস্য।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শ্রীপুর থানা-পুলিশ বিষয়টি সমাধান করেছে।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন