বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের আহ্বায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
Icon প্রথম সমাচার ডেস্ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। এ লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ফয়সাল। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. নাজমুল খান, মোছা. জামাতুল নাঈম বাঁধন ও আলহাজ্ব আ্‌হসান । এছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশিক ইসলাম।

আহ্বায়ক শেখ ফয়সাল বলেন—”আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখার আহ্বায়ক হিসেবে নতুন দায়িত্ব পেয়েছি।
তরুণদের চিন্তা, সৃজনশীলতা ও লেখনীর বিকাশে কাজ করার প্রত্যয়ে এগিয়ে যেতে চাই। এ পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”

সদস্যসচিব আশিক ইসলামের বলেন—“বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর একটি সক্রিয় ও সৃজনশীল লেখক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো। নতুন লেখক তৈরি, নিয়মিত পাঠচক্র, লেখালেখির কর্মশালা এবং জাতীয় গণমাধ্যমে শিক্ষার্থীদের লেখা প্রকাশের সুযোগ তৈরিতে আমাদের বিশেষ উদ্যোগ থাকবে।”

নতুন এ কমিটির মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের মধ্যে লেখালেখি, সাহিত্যচর্চা, সৃজনশীল চিন্তা ও গঠনমূলক মতপ্রকাশের চর্চা আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com