বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খুলনার দৌলতপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমকে (৪৫) গুলি করে হত্যা করা হয়েছে।

দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাঁর মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি কেসিসির ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com