প্রথম সমাচার ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক কেন্দ্রে পিআইএফ টাওয়ার লক্ষ্য করে হুথিদের হামলায় মঙ্গলবার ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।
চীনে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর আরেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তচীনে কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর আরেক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আহতদের মধ্যে দুজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, তিনজন নেপালি এবং চারজন মিসরীয় বাসিন্দা রয়েছেন। তবে আহতের ধরন বা মাত্রা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সিভিল ডিফেন্স জানায়, হামলার পর কর্তৃপক্ষ দ্রুত সাড়া দিয়ে অনুমোদিত জরুরি ব্যবস্থা ও প্রক্রিয়া কার্যকর করে এবং জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
বিবৃতিতে হুথি গোষ্ঠীর এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা হয়। এর আগে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি একটি ভবনকে লক্ষ্যবস্তু করার ঘটনাকে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেন।
এক সপ্তাহের কম সময়ের মধ্যে পিআইএফ টাওয়ারে এটি দ্বিতীয় হামলা। এর আগে বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ জানায়, হুথি হামলায় রাজধানীর পিআইএফ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকটি তলা ও আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সূত্র: মূল প্রতিবেদন

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা