বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

পোশাকশ্রমিকদের আগামীতে আর আন্দোলনে নামতে হবে না, আশা রাশেদ খাঁনের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আশা করি, আগামীতে সঠিকভাবে সঠিকসময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে এবং কোনো আন্দোলন করা লাগবে না।

আজ বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‌‘পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে; প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা।

তিনি আরও লেখেন, ‘এছাড়া তিন বছর পর পর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা হবে। শ্রমিকদের আগের ন্যূনতম বেতন ছিলো মাত্র ১২ হাজার ৫০০ টাকা। ন্যূনতম মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৫০০ টাকা অর্থাৎ ৩৬ শতাংশ বৃদ্ধি করেছে। আশা করি, আগামীতে সঠিকভাবে সঠিকসময়ে শ্রমিকদের মজুরি নির্ধারণ হবে এবং কোনো আন্দোলন করা লাগবে না।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com