বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

পদ্মা ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নয়নের অনুমোদন বাতিল

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

পদ্মা ব্যাংক পিএলসির কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) উন্নয়নের জন্য দেওয়া ডাউনটাইমের অনুমোদন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ বিষয়ে গত ২২ নভেম্বর জারি করা আগের সার্কুলারও বাতিল করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজড ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

দেশের কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, পদ্মা ব্যাংকের ফ্লোরা ব্যাংক কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ২০.৪ সংস্করণ থেকে ২২.৪ সংস্করণে উন্নীত করার জন্য ডাউনটাইমের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে সেই অনুমোদন বাতিল করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে গত ২২ নভেম্বর জারি করা এসডিএডি সার্কুলার লেটার নম্বর ২২-ও বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর (২০২৩ সাল পর্যন্ত সংশোধিত) ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

তবে অনুমোদন বাতিলের কারণ, সফটওয়্যার উন্নয়নের নতুন সময়সূচি কিংবা রোলব্যাক-সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য সার্কুলারে উল্লেখ করা হয়নি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com