বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্থার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর মিরপুর ১৩ নং সেকশনে অবস্থিত শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট বৌদ্ধ সন্ন্যাসী ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্থা, অসম্মান ও জোরপূর্বক বিহার থেকে বিতাড়নের হীন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। সংঘের পক্ষে এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র থের স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে জানানো হয়, ‘গত ২০ নভেম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠানের সমাপনী পর্বে পার্বত্য বৌদ্ধ সংঘের কথিত আহবায়ক পরিচয়দানকারী ব্রিগেডিয়ার তুষার কান্তি চাকমা (অব.) কর্তৃক শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র ৫ম সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর প্রতি কটুক্তি, অসম্মানজনক আচরণ ও হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’। প্রতিবাদলিপিতে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা উল্লেখ করে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি তুষার কান্তি চাকমা শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর ব্যক্তিগত জীবন সম্পর্কে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করেন এবং সংঘরাজকে শাক্যমুনি বৌদ্ধ বিহার থেকে বিতাড়িত করার হুমকি দেন। তুষার কান্তি ‘আঙ্গুল বাঁকা করা হবে’ মর্মে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রদানের মাধ্যমে প্রবীণ বিহারাধ্যক্ষকে ভয়ভীতি প্রদর্শন করেন।’ ভিক্ষু সংঘের মতে, একজন প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্ব ও সংঘরাজের প্রতি এ ধরণের আচরন শুধু ব্যক্তিগত অসম্মান নয়, বরং সমগ্র ভিক্ষু সংঘ ও বৌদ্ধ সমাজের মর্যাদার প্রতি অবমাননাকর। বিবৃতিতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ আলাদা ছয়টি দাবির প্রেক্ষিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন। যাতে বলা হয়, তুষার কান্তি চাকমা গংদের দ্বারা সংঘের ৫ম সংঘরাজ প্রজ্ঞানন্দ মহাথেথেরোকে জনসম্মুখে ব্যক্তিগতভাবে হেনস্থা ও ধৃষ্টতাপূর্ণ আচরণের জন্য পার্বত্য বৌদ্ধ সংঘের মিথ্যে পরিচয়দানকারী সকলকে সংঘরাজ ও ভিক্ষুদের কাছে ক্ষমা প্রার্থনা ও বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায়, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন বলে প্রতিবাদলিপিতে জানানো হয়। এছাড়াও ভবিষ্যতে যাতে কোন ধর্মীয় অনুষ্ঠানে বা বিহার প্রাঙ্গণে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা, হুমকি কিংবা বিশৃঙ্খলার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তুষার কান্তি চাকমা কর্তৃক শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে হেনস্থার প্রতিবাদ জানিয়ে দেওয়া পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র বিবৃতি থেকে জানা যায়, পূর্ব থেকে এই চক্রটি শাক্যমুনি বৌদ্ধ বিহার দখল, বিহারাধ্যক্ষকে উৎখাতের মতো অপচেষ্টায় জড়িত। বিষয়টি অনুধাবন করতে পেরে গত ২২ অক্টোবর তুষার কান্তি চাকমা গংদের পত্র প্রদানের মাধ্যমে সতর্ক করেছিলো পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ভদন্ত লোকমিত্র থের।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com