প্রথম সমাচার ডেস্ক:
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে গোপনে যোগাযোগের অভিযোগ ওঠায় নগর পুলিশ (সিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত মুজাহিদুল ইসলাম নামের এক সার্জেন্টকে বহিস্কার করা হয়েছে।
আজ বুধবার রাতে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে বহিস্কার করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে, প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে সার্জেন্ট মুজাহিদ সিএমপির ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত। ওই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার গোপন যোগাযোগের অভিযোগ ওঠায় তাকে বহিষ্কার করা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

আলেম সমাজের ওপর নির্যাতন-নিপীড়ন ভুলবার নয়: ইশরাক