প্রথম সমাচার ডেস্ক:
কুষ্টিয়ায় গড়াই নদের বালুমহাল নিয়ে বিরোধের জেরে স্থানীয় ওয়ার্ড জামায়াত নেতার অফিস ও বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এ সময় বেশ কয়েক গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে বিএনপি নেতাকর্মীরা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি ওয়ার্ড জামাতের নেতা মো. শাজাহান বালুঘাট থেকে চাঁদা না পেয়ে হামলার নাটক সাজিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য মো. শাহজাহানের অফিস ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর করা হয়। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
জামাতে নেতা মো. শাহজাহানের দাবি, গড়াই নদের বালু মহল থেকে বালুবাহী ট্রাক যাতায়াতের ফলে এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এলাকায় গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশের পর জামায়াত নেতা কর্মীরা রাস্তায় ব্লগ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে বলে অভিযোগ।
এর জেরে তার বাড়িতে হামলা হয়েছে বলে তার দাবি।
তবে স্থানীয় বিএনপি কর্মীরা এ অভিযোগ অস্বীকার করে বলেন, জামাত নেতা মো. শাজাহান বালু মহাল থেকে এর আগে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিয়েছেন। কিন্তু এখন তিনি ১ লাখ টাকা করেছেন দাবি করছেন। এ হামলার ঘটনা নিজেদের সাজানো বলেও দাবি বিএনপির।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। হামলায় কারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন