বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন কালুখালীর খামারি জাহাঙ্গীর হোসেন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

জাতীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার সৌখিন খামারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ফেন্সি আইটেম ক্যাটাগরিতে তিনি রৌপ্য পদক অর্জন করেছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।

জাহাঙ্গীর হোসেন উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বড় বাংলাট গ্রামের বাসিন্দা। তিনি ‘ইত্যাদি ফেন্সি জোন’-এর স্বত্বাধিকারী এবং ‘কালুখালী ফ্যান্সি মুরগির খামার’-এর উদ্যোক্তা। শখের বশে দুই জোড়া বিদেশি জাতের মুরগি দিয়ে খামার শুরু করলেও বর্তমানে তাঁর খামারে রয়েছে বিভিন্ন বিদেশি জাতের মুরগি, ময়ূর, বিদেশি হাঁসসহ নানা প্রজাতির পাখি।

জাতীয় পর্যায়ে এমন স্বীকৃতি পেয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন জাহাঙ্গীর হোসেন। তাঁর এই অর্জনে গর্বিত এলাকাবাসী।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com