প্রথম সমাচার ডেস্ক:
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, সাদিয়া আফরিনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এ অবস্থায় সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান এবং কেন্দ্রীয় দপ্তর বরাবর সশরীরে জবাব জমা দিতে বলা হয়েছে তাকে।
সূত্র: মূল প্রতিবেদন

’শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে রাজশাহীতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল