প্রথম সমাচার ডেস্ক:
‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সম্মেলন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে আগামীকাল ২৯ নভেম্বর। অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশে নৈতিক শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিভূ ‘বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট’। আয়োজনটি হবে রাজধানীর সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মো. আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর জনাব মো. সারোয়ার হোসেন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনেন্স কর্পোরেশনের চেয়ারম্যান এ.এস.এম আব্দুল হালিম এবং প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান ড. মো. সবুর খান। আয়োজক কমিটির অন্যতম একজন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের সম্মানিত পরিচালক জনাব নুরে আলম তালুকদার জানান, আয়োজনটি আমাদের কৃতি শিক্ষার্থীদের যেমন উৎসাহিত করবে তেমনি দেশে সুশিক্ষা বিস্তারে প্রয়োজনীয় দিক দেখাবে যা আমাদের জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে আন্তরিক আমন্ত্রন জানান।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন