রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশে নৈতিক শিক্ষা আন্দোলনের অন্যতম প্রতিভূ বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নৈতিক শিক্ষার ভূমিকা শীর্ষক জাতীয় সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন বাস্তবায়নের লক্ষ্যে ২৯ নভেম্বর রাজধানীর সোবহানবাগস্থ ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিক্ষা বিষয়ক এই জাতীয় সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসর মোঃ মঈনুদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ.এস.এম. আব্দুল হালিম এবং প্রাইভেট ইউনিভার্সিটি এসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ড. মোঃ সবুর খান। নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গঠন এবং কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এর আওতায় এই আয়োজন করা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম এতে সভাপতিত্ব করেন। ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নূরে আলম তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের শিক্ষাবিদ, গবেষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com