বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত আজ তাঁর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পেলেন। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শান্ত দলের হয়ে গুরুত্বপূর্ণ এই ইনিংসটি খেলেন।
সিরিজে উভয় দল ১-১ সমতায় থেকে এই শেষ ম্যাচে মুখোমুখি হয়, ফলে এটি ছিল সিরিজের ভাগ্য নির্ধারণী লড়াই। টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং বেছে নেয় এবং বাংলাদেশ ব্যাটিংয়ে নামে।
শুরুতে উইকেট হারানোর চাপে থাকলেও শান্ত দৃঢ়তার সাথে উইকেটে দাঁড়িয়ে থাকেন এবং একে একে পার্টনারশিপ গড়ে দলকে এগিয়ে নিয়ে যান।
৪৬.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪১/৫*, যখন শান্ত সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে যান। শেষপর্যন্ত তিনি সেঞ্চুরি পূর্ণ করেন এবং এটি ছিল তাঁর ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতক। শতক শেষে বেশিক্ষণ আগাতে পারেননি তিনি। ১০৫ রানে আউট হোন ১১৯ খেলে। তবে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ। ব্যাট করছেন মেহেদী মিরাজ আর তৌহিদ হৃদয়।
এর আগে শান্তর ওয়ানডে সেঞ্চুরির স্মরণীয় মুহূর্তগুলো হলো — ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৩ বলে ১১৭ রান করে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর এশিয়া কাপ ২০২৩-এ আফগানিস্তানের বিপক্ষে ১০৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন, যা ছিল তাঁর দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। তৃতীয় সেঞ্চুরিটি আসে ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে, যেখানে তিনি ১২৯ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে জয় এনে দেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তানজিদ হাসান তামিমের ৭৬ রান ও নাহিদ রানার পাঁচ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ছয় উইকেটে জয় পায় এবং সিরিজ ১-১ সমতায় নিয়ে আসে। সেই ম্যাচে শান্ত ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়তে বাধ্য হলেও আজকের ম্যাচে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নেমে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম শীর্ষ ব্যাটার নাজমুল হোসেন শান্ত টেস্ট ক্রিকেটেও একই ইনিংসে দুই সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব অর্জন করেছেন, যা তাঁকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি বিশেষ স্থান দিয়েছে।
