সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের; ফের যুদ্ধের কথা ভাবছে ওয়াশিংটন

আন্তর্জাতিক প্রথম সমাচার ০১ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে তেহরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প সন্তুষ্ট হতে পারেননি বলে জানিয়েছেন। একই সঙ্গে তেহরানের সঙ্গে কোনো কার্যকর চুক্তিতে পৌঁছানো সম্ভব কি না, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেছেন।

দীর্ঘদিন ধরে চলা এই অচলাবস্থা কাটাতে ইরান নতুন কিছু প্রস্তাব সামনে আনলেও ওয়াশিংটনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। বরং এক কঠোর বার্তায় ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান বা যুদ্ধ শুরু করার বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে।

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের মাধ্যমে এই আলোচনার উদ্যোগ নেওয়া হলেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে বর্তমানে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

একদিকে ইরান যেমন তাদের দাবিতে অটল, অন্যদিকে যুক্তরাষ্ট্রও তাদের কঠোর অবস্থান থেকে সরছে না। ফলে দুই দেশের মধ্যকার এই উত্তেজনা নতুন করে বিশ্ব রাজনীতির স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে কোনো সমাধান আসে নাকি পরিস্থিতি আবার যুদ্ধের দিকে মোড় নেয়, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন গভীর উদ্বেগ বিরাজ করছে।

খবর আল-জাজিরা/পিএস

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...