পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্টে মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে অলআউট হওয়ার আগে ৪১৩ রান করেছে বাংলাদেশ।
অধিনায়ক শান্ত টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি করে ১০১ রানে ফিরেছেন। মোমিনুল ৯১ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৩৯তম জন্মদিনে মুশফিক ৭১ রান করেছেন। এছাড়া লিটন দাস ৩৩ ও তাসকিন ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৫ উইকেট শিকার করেন। শাহিন আফ্রিদি ৩, হাসান আলী ও নোমান আলী ১টি করে উইকেট শিকার করেন।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে পাকিস্তান।
আরও পড়ুন:মুশফিকের রেকর্ড সেঞ্চুরী
