সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

আব্বাসের ৫ উইকেট শিকার

প্রথম সমাচার ডেস্ক ০৯ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্টে ৫ উইকেট শিকার করেন পাকিস্তানী তারকা পেসার মোহাম্মদ আব্বাস। এটি আব্বাসের ৬ষ্ঠ ৫ উইকেট শিকার এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম।

বাংলাদেশকে ৪১৩ রানে অলআউট করে আজ ২য় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে পাকিস্তান। ইমামুল হক ৪৫ রান করে ফিরলেও অভিষিক্ত আজান ওয়াইজ ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রান করে অপরাজিত আছেন। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেট শিকার করেন মিরাজ। এখনো ২৩৪ রানে পিছিয়ে পাকিস্তান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে অধিনায়ক শান্ত টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি করে ১০১ রানে ফিরেছেন। মোমিনুল ৯১ রানে আউট হয়ে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৩৯তম জন্মদিনে মুশফিক ৭১ রান করেছেন। এছাড়া লিটন দাস ৩৩ ও তাসকিন ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস ৫ উইকেট শিকার করেন। শাহিন আফ্রিদি ৩, হাসান আলী ও নোমান আলী ১টি করে উইকেট শিকার করেন।

অভিষিক্ত আজানের ৮৫ ও আব্দুল্লার ৩৭ রানের সুবাদে আজ ২য় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৭৯ সংগ্রহ পাকিস্তানের। বাংলাদেশ থেকে এখনো ২৩৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...