রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

ঢাকা লীগে শীর্ষে মোহামেডান, তলানীতে ব্রাদার্স

জুবায়ের আহমেদ ১১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ৩ দিনের ৬ ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ১৩-১৮তম ম্যাচের ফলাফল সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো-
মোহামেডান বনাম রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে মোহামেডানের গড়া ৩৪৫/৬ রানের জবাবে রূপগঞ্জ ১৪৫ রানে অলআউট হয়। মোহামেডানের ২০০ রানের জয়ের ম্যাচে ১৩৬ বলে ১৪৫ রান করে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নাইম শেখ। এছাড়াও ৫ উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
আবাহনী বনাম ব্রাদার্স ইউনিয়নের ম্যাচে আবাহনীর গড়া ২৮৩ রানের জবাবে ১১৭ রানে অলআউট হয় ব্রাদার্স। আবাহনীর ১৬৬ রানের জয়ের ম্যাচে ৮৩ রান করে ম্যাচসেরা হয়েছেন মাহিদুল ইসলাম অংকন।
ঢাকা লিওপার্ডস বনাম সিটি ক্লাবের ম্যাচে ঢাকা ৩০৬/৯ রান করলেও বৃষ্টি আইনে ৯৬/১ রান করে ১ রানে জয়লাভ করে সিটি। ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন মিজানুর রহমান। বিফলে যায় ঢাকার ওপেনার জাকির হাসানের ১৩৭ রানের ইনিংস।
গুলশান ক্রিকেট ক্লাব বনাম অগ্রণী ব্যাংকের ম্যাচে গুলশানের গড়া ৩০১/৫ রানের জবাবে ১৩২ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। বৃষ্টি আইনে ৬০ রানে জয়লাভ করে গুলশান। ১২১ বলে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন শাহাদাত হোসেন সবুজ।
লিজেন্ড অব রূপগঞ্জ বনাম প্রাইম ব্যাংকের ম্যাচে রূপগঞ্জের গড়া ২২৭ রানের জবাবে ১০৮/২ রান করে বৃষ্টি আইনে ২১ রানে জয়লাভ করে প্রাইম ব্যাংক। ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন শামীম মিয়া। বিফলে যায় রূপগঞ্জের ব্যাটার হাবিবুর সোহানের ৫৬ বলে ৬১ রানের ইনিংস।
বসুন্ধরা স্ট্রাইকার্স বনাম গাজী গ্রুপের ম্যাচে বসুন্ধরার ২৩৫ রানের জবাবে ১৮৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ। বসুন্ধরার পক্ষে অধিনায়ক নুরুল হাসান সোহান ৬০ বলে ৭৩ রানের ইনিংস খেললেও ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন আমিনুল ইসলাম।
প্রত্যেক দলের ৩ ম্যাচ শেষে মোহামেডান ৩ ম্যাচে ৩ জয়ে শীর্ষে এবং ৩ জয়ে ২য় স্থানে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এখনো জয় শুণ্য আছেন ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্স।
শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...