সোমবার, ০১ জুন ২০২৬
Logo
×

পনেরোতেই আইপিএল সেরা বৈভব!

প্রথম সমাচার ডেস্ক ০১ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

আইপিএল ২০২৬ এর ফাইনালে গুজরাটকে ৫ উইকেটে হারিয়ে টানা ২য় শিরোপা জিতলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ফাইনালে ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভিরাট কোহলি। টুর্নামেন্টে ১৬ ম্যাচ খেলে ১ সেঞ্চুরী ও ৫ ফিফটিতে ২৩৭.৩০ স্ট্রাইকরেটে সর্বোচ্চ ৭৭৬ রান করে সেরা ক্রিকেটার হয়েছেন বৈভব সূর্যবংশী।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবির বোলিং তোপে পরে গুজরাট। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মাঝেও ওয়াশিংটন সুন্দরের ৩৭ বলে অপরাজিত ৫০ রানের সুবাদে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে গুজরাট। আরসিবির হয়ে ৩ উইকেট শিকার করেন রশিখ সালাম। ২টি করে উইকেট শিকার করেন ভূবেনশ্বর কুমার ও হ্যাজেলউড।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভেঙ্কটেশ আয়ার ও ভিরাটের ব্যাটে উড়ন্ত সূচনা পায় আরসিবি। আয়ার ১৬ বলে ৩২ রান করে ফিরলেও কোহলী ঝড় অব্যাহত রাখেন। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপ সৃষ্টি হলেও টিম ডেভিডের ১৭ বলে ২৪ ও ভিরাটের ৪২ বলে অপরাজিত ৭৫ রানের সুবাদে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬১ রান করে ৫ উইকেটের জয়ে টানা ২য় বারের মতো শিরোপা জিতে আরসিবি, রানার্সআপ হয়ে মাঠ ছাড়ে গুজরাট।

গত ম্যাচে রশিদ খান ২ ওভারে ৪৫ রান ব্যয় করলেও ফাইনালে প্রথম ওভারেই ২ উইকেট শিকার করে দলকে স্বপ্ন দেখান। শেষতক রশিদ ৪ ওভারে ২৪ রান ব্যয়ে ২ উইকেট শিকার করলেও রাবাদা সিরাজদের খরুচে বোলিংয়ে সহজ জয় তুলে নেয় আরসিবি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...