সাউথ এশিয়ান কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবু বকর সিদ্দিকের মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং তানযিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরু হয় আল-ফালাহ অ্যাকাডেমির এক মাদ্রাসা শিক্ষার্থীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সাউথ এশিয়ান কলেজের বাংলা প্রভাষক তাইফুর রহমান আশরাফী হামদ পাঠ করেন। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শাহনাজ সুলতানা।
শোকসভায় বক্তব্য রাখেন সাউথ এশিয়ান কলেজের প্রধান নির্বাহী তানভীরুল হক, সেক্রেটারি জিয়াউর রহমান, পরিচালক ও আই আই ইউ সির সহযোগী অধ্যাপক সাইফুর রহমান চৌধুরী সোহেল, তানযিমুল উম্মাহ মাদ্রাসার পাহাড়তলী ক্যাম্পাসের পরিচালক মো. জালাল উদ্দিন এবং আল-ফালাহ অ্যাকাডেমির অধ্যক্ষ জাবেদুল ইসলাম। বক্তারা তাঁদের বক্তব্যে প্রয়াত আবু বকর সিদ্দিকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।
এর আগে আল-ফালাহ অ্যাকাডেমির হাফেজি শিক্ষার্থীদের দিয়ে মরহুমের জন্য কোরআন খতম করানো হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল মসজিদের খতিব মাওলানা নুরুচ্ছফা দোয়া পরিচালনা করেন এবং সবার জন্য জিয়াফতের আয়োজন করা হয়।
