শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×
স্বাস্থ্য কমপ্লেক্স

সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম সমাচার ডেস্ক ০৬ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট দপ্তরীয় পত্রে জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে ৫ জুন ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে বলা হয়, গৃহীত সিদ্ধান্তের আলোকে PWD এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি দল সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট পরিদর্শন টিমকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এই পত্র সকল সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

একই সঙ্গে অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ ও ইমেইলে সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোর শয্যা সংখ্যা বাড়ানো হলে তৃণমূল জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্যসেবা পাবে এবং চিকিৎসার জন্য জেলা বা রাজধানীমুখী চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...