শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×
হাসনাত আবদুল্লাহ

সংসদ দেখার সুযোগ পেল দেবিদ্বারের ১৫২ কৃতী শিক্ষার্থী

প্রথম সমাচার ডেস্ক ০৮ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

কুমিল্লার দেবিদ্বারের ১৫২ জন কৃতী শিক্ষার্থী ও তাদের আটজন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন সরাসরি দেখার বিরল সুযোগ পেয়েছেন।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে এই আয়োজন করা হয়।

দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় অষ্টম ও পঞ্চম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সুযোগ দেওয়া হয়। পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...