মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Logo
×
সংসদ অধিবেশন

বিকাল ৩টায় সংসদ বৈঠক, প্রশ্নত্তোরসহ বাজেটে সাধারণ আলোচনা আজ

প্রথম সমাচার ডেস্ক ১৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

আজ মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় সংসদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং, আইন প্রণয়ন শাখা-১ থেকে জারি করা কার্যসূচি অনুযায়ী আজকের বৈঠকে দুটি বিষয় আলোচনার জন্য নির্ধারিত রয়েছে।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করা হবে। এই পর্বে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয় সম্পর্কিত প্রশ্নের জবাব দেওয়া হবে।

এরপর সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

গত ১৫ জুন ২০২৬ তারিখে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এই কার্যসূচি জারি করা হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...