বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে নতুন অগ্রগতি অর্জন করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় প্রযুক্তি করপোরেশন রোস্টেক (Rostec) সুপারজেট যাত্রীবাহী বিমানের জন্য PD-8 টার্বোফ্যান ইঞ্জিনের প্রথম ব্যাচের সংযোজন কাজ শুরু করেছে।
রোস্টেকের তথ্য অনুযায়ী, PD-8 একটি আধুনিক টার্বোফ্যান ইঞ্জিন, যা উন্নত দেশীয় প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে, মাত্র ছয় বছরের মধ্যে ইঞ্জিনটির উন্নয়ন সম্পন্ন হয়েছে, যা আন্তর্জাতিক বিমান শিল্পে একই ধরনের প্রকল্পের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম সময়।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ইঞ্জিনটির উন্নয়ন প্রক্রিয়ায় মোট ১৭টি নতুন প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা এর কর্মক্ষমতা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়ক হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিজস্ব বিমান ইঞ্জিন তৈরি করার সক্ষমতা বর্তমানে বিশ্বের মাত্র চারটি দেশের রয়েছে। তার মতে, এই তালিকায় রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
এর আগে রাশিয়া MC-21 যাত্রীবাহী বিমানের জন্য PD-14 ইঞ্জিন এবং Su-57 যুদ্ধবিমানের জন্য নতুন প্রজন্মের 177S ইঞ্জিন উন্মোচন করেছিল।
