চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় লাইব্রেরির সময়সীমা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।
নতুন সময়সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং শনিবার সকাল ৮টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরি খোলা থাকবে।
চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, শুক্রবার ও শনিবার শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও টিউশন তুলনামূলক কম থাকায় লাইব্রেরিতে এসে পড়াশোনার সুযোগ থাকে। তবে সময়সীমা কম থাকায় আগে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হতো। চাকসুর দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন শুক্রবার ও শনিবার লাইব্রেরির সময় বাড়িয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে সময়সীমা বাড়ানোয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এর আগে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহর যৌথ স্বাক্ষরে উপাচার্য বরাবর লাইব্রেরির সময়সূচি বাড়ানোর জন্য লিখিত আবেদন দেওয়া হয়। আবেদনে ছুটির দিনগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে লাইব্রেরির সময়সূচি পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রশাসন এ দাবি বাস্তবায়ন করে।

গ্যাসের দাম বাড়ানোর খুশিতে পাঞ্জাবির দামে ছাড়, নবীন ফ্যাশনকে ৫০ হাজার টাকা জরিমান
গুরুতর আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন
চবির রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ব্যক্তি আদালতে