প্রথম সমাচার ডেস্ক:
জামালপুরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার (২৯ নভেম্বর) জামালপুর সদর উপজেলার তিতপল্লা শিমুলতলী মোড় এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
জামালপুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা লাঠিসোটা ও পেট্রোল নিয়ে তিতপল্লা শিমুলতলী এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সৌরভ হাসান শান্ত, রাকিব আলী, জাহিদ হাসান, আপন মিয়া, নাফিজ হোসেন, নাহিদুল ইসলাম, শিমু, মৃদুল হাসান, ফারিদুল হাসান রিফাত ও আপন। তাদের বাড়ি জামালপুর সদর উপজেলার পলাশতলা বিয়ারা এলাকায়।
এ ঘটনায় নারায়নপুর তদন্ত কেন্দ্রের এসআই শাহাদৎ হোসেন বাদী হয়ে জামালপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

চৌদ্দগ্রামে মহাসড়ক অবরোধ ও অগ্নিসংযোগ: ৪০০ জনের বিরুদ্ধে মামলা