জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজারে সফরকালে তিনি শহীদ ওয়াসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এ সময় প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।
সফরে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
