বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: হুইপ দুলু

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য থেমে নেই, সেই অর্থ নাশকতায় ব্যয় হচ্ছে— এমন দাবি করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়; শেখ হাসিনারও ফাঁসি হবে।

উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তাই, ৫ বছরের আগে এই সরকারকে নামানোর কোনো সম্ভাবনা নেই।

এসময় ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবিও জানান বিএনপির এ নেতা।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com