বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

মাকে নিয়ে ভালো আছি

জুবায়ের আহমেদ ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

স্মৃতি তুমি কথা কও,
নিয়ে যাও আমায়, আমার ছোট্ট সে কুড়ে ঘরে,
যে ঘরে কাটতো দিন রাত, মা’কে আকড়ে ধরে।

শৈশব এবং কৈশোরের আমি,
দেখেছি কত দুঃখ বেদনা,
স্বপ্ন দেখেছি, দিয়েছি আশ্বাস,
মাগো তুমি আর কেঁদো না।

জগতের ভাউ, বুঝে না বুঝে,
হেঁটেছি আলো অন্ধকারে,
উত্তাল নদী পারি দিয়ে একদিন
ভিড়াবো পাল তীরে।

কত কটু কথা, কত লাঞ্ছনা,
কত যে অপমান,
খোদা চাহে তো, সব বাঁধা ভেঙ্গে
আনবো সম্মান।

দুঃখের সেদিন গুলো
পারি দিয়ে আজ, এসেছি অনেক দূর,
পথের ক্লান্তি ঝেড়ে ফেলে দিয়ে,
পেয়েছি এক, আনন্দময় ভোর।

পুরনো সব দিনের কথা,
মনে করে চোখ মুছি
তবুও ভালো লাগে সব, এটা ভেবে রোজ
মাকে নিয়ে ভালো আছি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...