সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
Logo
×

‘হাসিনা আর আসবে না’ লেখা কেক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে দিয়ে কাটালেন যুবদল নেতা নয়ন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

‘হাসিনা আর আসবে না’ লেখা কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে খাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

রোববার (২৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। ওই পোস্টে তিনি ঘটনার ভিডিও সংযুক্ত করেছেন।

পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, ‘হাসিনা আর আসবে না’ লেখা কেক কেটে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে খাইয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছেন তারা।

তিনি আরও লেখেন, যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে তারা সতর্ক রয়েছেন। তবে সবকিছু শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই পরিচালিত হবে।

‘হাসিনা আর আসবে না’ লেখা কেক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে দিয়ে কাটালেন যুবদল নেতা নয়ন শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগীকে মোহাম্মদপুরে খুঁজে পেল পুলিশ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই নেতার ফেসবুক পোস্ট থেকেই এসব তথ্য জানা গেছে। ভিডিও অভিযুক্তকে কেক কাটতেও দেখা যায়।

প্রসঙ্গত, যুবদল নেতা নয়ন প্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। তিনি বলছেন, ‘ঢাকায় গেলে নয়নের জালে ধরা খাইতে হবে, তোমাদের আপা আর আইবো না, আপা মারা গেছে।’

রাজধানীর জিগাতলায় ছাত্রলীগের এক নেতাকে আটক করে এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাতে ওই নেতাকে বাসার আলমারি থেকে বের করে কলা খাইয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি যুবদল নেতা নয়ন ঢাকায় থাকা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন। বিষয়টি এখন টক অব দ্য টাউন। কিছুদিন আগে ‘আওয়ামী লীগপন্থি’ এক আইনজীবীকে মারধরের অভিযোগ ওঠে নয়নের বিরুদ্ধে। রায়হান রনি নামে ওই আইনজীবীর অভিযোগ, আওয়ামী লীগ সন্দেহে তাকে কালভার্ট রোড এলাকায় মারধর করে পল্টন থানা পুলিশের হাতে তুলে দেন রবিউল ইসলাম নয়ন ও তার নেতাকর্মীরা। এ হামলায় তার মাথায় ১০টি সেলাই দিতে হয় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ছাত্রলীগ নেতাকে উদ্দেশ্য করে নয়নকে বলতে শোনা গেছে, ‘আমি তোমাদের বারবার বলতেছি, এ যে গোপালগঞ্জসহ ঢাকাশহরে কোনো জায়গায় ঢুকলেই নয়নের নেটওয়ার্কে বাড়ি খাবে। তার পরও তোমরা ঢাকায় আইসা নাশকতার চেষ্টা করো! এটা হয়? বলো… প্রত্যেকটা দিন আমি বলতেছি, ঢাকা শহর আসলেই নয়নের নেটওয়ার্কে বাড়ি খাবে; খাইতেই হবে। এটা তো কারেন্ট জাল বিছানো, এ জালের নেটওয়ার্ক কেউ জানে না।’

যুবদল নেতা নয়ন বলেন, ‘তুমিতো কালকে কোর্টে যাবা, কোর্টে গেলে সবাইরে বলবা যে- সব জায়গায় যা, ঢাকায় যাইস না। ঢাকায় গেলে নয়নের জালে ধরা খাইতে হবে। ঠিক আছে? আর আপা আইবো না; আপা মারা গেছে।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com