প্রথম সমাচার ডেস্ক:
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় নুরুল ইসলাম নাহিদের অবস্থানের খবর পান তারা। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এসব মামলার বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাগুলো তদন্তাধীন রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

উনি (শেখ হাসিনা) নিজের দলের লাশ চান আর সেই লাশ ব্যবহার করে সরকার পতনের পরিকল্পনা : সোহেল তাজ
আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে যাচ্ছেন জামায়াত আমির
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর