বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

দায়িত্ব থেকে সরানো হলো কেএমপি কমিশনার সাজ্জাদুর রহমানকে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

খুলনা মেট্রোপলিটন এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাজ্জাদুর রহমানকে কেএমপি কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে কেএমপির নতুন কমিশনারের নাম উল্লেখ করা হয়নি। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীতে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। এমন পরিস্থিতির মধ্যেই কেএমপি কমিশনারকে বদলির সিদ্ধান্ত এলো।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com