বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস’ পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।

‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় তাকে।

রোব-সোমবার (২২ ও ২৩ নভেম্বর) ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ আসরে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। দেশের করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও সাফল্যের স্বীকৃতি দিতে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদ এবং ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com