শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Logo
×

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

প্রথম সমাচার ডেস্ক ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম এলাকায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিয়ামতপুর থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিকে, নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশ বলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

তথ্যসূত্র: স্টার নিউজ ও ঢাকা পোস্ট।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...