সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

মিত্রদের সঙ্গে ট্রাম্পের দূরত্ব বাড়ছে, শঙ্কায় ইউরোপ ও মিত্রদেশগুলো

প্রথম সমাচার ডেস্ক ১০ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা, ইউরোপে সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত এবং ইরান ইস্যুতে বিতর্কিত অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পশ্চিমা মিত্রদের সম্পর্ক নতুন করে টানাপোড়েনে পড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মিত্রদেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, ভবিষ্যৎ সংকটে যুক্তরাষ্ট্র আগের মতো নির্ভরযোগ্য অংশীদার নাও থাকতে পারে।

সম্প্রতি ট্রাম্প জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে ইতালি ও স্পেন থেকেও সেনা কমানোর পরিকল্পনার কথা জানানো হয়। ইরান যুদ্ধের সময় ইউরোপীয় কয়েকটি দেশ মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

এদিকে ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং যৌথভাবে অস্ত্র উৎপাদনের উদ্যোগ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতেই তারা বিকল্প কৌশল খুঁজছে।

সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের অনিশ্চিত কূটনৈতিক আচরণ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে চীন ও রাশিয়া এই পরিস্থিতিকে কৌশলগত সুযোগ হিসেবে দেখছে।

বিশ্লেষকদের আশঙ্কা, মিত্রদের সঙ্গে ট্রাম্পের এই বাড়তে থাকা দূরত্ব ভবিষ্যতে বৈশ্বিক ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও দুর্বল করে দিতে পারে।

সোর্স: রয়টার্স।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...