শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

‘ছনুয়া মানবিক সংগঠন’ এর উদ্যোগে ১২৬ পরিবারকে নগদ অর্থ ও চাল বিতরণ

প্রথম সমাচার ডেস্ক ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ছনুয়া মানবিক সংগঠন। আজ শনিবার সংগঠনটির উদ্যোগে ইউনিয়নের ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বন্যাক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আয়োজন সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬টি পরিবারকে চার হাজার ও দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া প্রায় ১০০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রম চলাকালে দুর্গত এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।

বাঁশখালী চৌকি আদালতের পেশকার ও এই আয়োজনের অন্যতম উদ্দোক্তা আকতার হোসেন জানান, এলাকাবাসীর পক্ষ থেকে যারা এই মানবিক উদ্যোগে অর্থিক ও সার্বিক সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

যাদের সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম সম্ভব হয়েছে তাদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার শাহাদাত করিম, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ জাকারিয়া ফরিদ, চট্টগ্রামের কর কর্মকর্তা মোহাম্মদ ইউনুস, ব্যাংক কর্মকর্তা মোঃ শহিদুল হাসান, প্রভাষক নেজাম উদ্দিন, রাইয়ানুল আকসা হজ্ব কাফেলার পরিচালক হাফিজুল ইসলাম কায়সার, প্রবাসী সাইফুল ইসলাম, আব্দুল আজিজ কোম্পানি, হাজি হাসান সওদাগর, প্রবাসী বাবুল এবং ব্যবসায়ী আব্দুল মোমেন মিয়া।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত থেকে আয়োজনকে সফল করে তোলার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে ম্যানেজার মোহাম্মদ আজিজুর রহমান, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শফি, কর্মকর্তা আব্দুল আলিম, মাদ্রাসা পরিচালক হাফেজ আব্দুল আজিজ বাচ্চু, প্রভাষক হাফেজ ফারুক আহমেদ, মাদ্রাসা পরিচালক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কালু, সমাজসেবক মোঃ মান্নান এবং চাকরিজীবী মোঃ বোরহান উদ্দিনকে।

স্থানীয়রা বলছেন, বন্যায় দুর্গত এলাকায় খাদ্যসংকট ও অর্থিক সংকট চলমান থাকায় এ ধরনের মানবিক সহায়তা দুর্গতদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এলাকাবাসী ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...