মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
Logo
×

চন্ডিগড় টেস্টে লজ্জায় ডুবলো আফগানিস্তান

প্রথম সমাচার ডেস্ক ০৮ জুন ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

চন্ডিগড়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক ভারত। বোলারদের দাপটে মাত্র আড়াই দিনেই শেষ হয়েছে ম্যাচ।

প্রথমে ব্যাট করতে নেমে রাহুলের ১০০, গিলের ১২৬, সুদর্শনের ৮১, প্যান্টের ৮১ ও সুন্দরের ৫০ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ৫৬৪ রান করে ভারত। আফগানিস্তানের পেসার মোহাম্মদ সেলিম ৬ উইকেট শিকার করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অভিষিক্ত মানভ সূথারের ৬ উইকেটের তোপে পড়ে মাত্র ১৫২ রানে অলআউট হয় আফগানিস্তান। সর্বোচ্চ ৬০ রান করেন রহমত শাহ।

ফলোঅনে পরে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে কুলদ্বীপ যাদব ও ওয়াশিংটন সুন্দরের বোলিং তোপে পরে মাত্র ১১২ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩০০ রানের বড় পরাজয়বরণ করে আফগানিস্তান। দলের ব্যাটিং ব্যর্থতায় সর্বোচ্চ ৪২ রান করেন সাদেকুল্লাহ অটল। সুন্দর ৪, যাদব ৩, মানভ ১ ও সিরাজ ১ উইকেট শিকার করেন।

ওয়ানডে ও টি২০ ফরম্যাটে দারুণ ক্রিকেট খেললেও টেস্টে পিছিয়ে থাকা আফগানরা ভারতের বিপক্ষে কোন প্রতিরোধই গড়ে তোলতে পারেনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...