আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প আজ একনেক সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুমোদন দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ১ হাজার ১৮৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের আওতায় আনোয়ারা থেকে চকরিয়া পর্যন্ত প্রায় ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। সড়কের উভয় পাশে ৩৫ ফুট করে মোট ৭০ ফুট জায়গা অধিগ্রহণ করা হবে।
প্রকল্পটি অনুমোদনের প্রতিক্রিয়ায় বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বাঁশখালীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেশের অর্থনীতিতেও তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সূত্র: এমপি অধ্যক্ষ জহিরুল ইসলামের পেইজ
আরও পড়ুন:আগামীকাল সংসদে বাজেট ঘোষণা
